প্রকাশ: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩, ১১:০৬ এএম

পোশাক নিয়ে টেনশনে আছেন সাবেক পর্নো তারকা সানি লিওন। যে মেয়ে সাহসী জীবনযাপন করেন। নীল ছবি থেকে বলিউডে পা দিয়ে নানা বিতর্ক ও কটাক্ষের মুখে পড়েন, সেই মেয়ে সামান্য টেনশনে নিয়ে ভয় পাচ্ছেন! হ্যাঁ, এমনটাই অবস্থা সুন্দরীর। আর এ কথা নিজের মুখেই স্বীকার করেছেন তিনি।
ব্যাপারটা একটু খোলাসা করে বলা যাক। কাণ্ডটা হলো, ইতোমধ্যে কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে নজর কেড়েছেন ঐশ্বর্য রাই বচ্চন, সারা আলি খান, মৌনি রায়, উর্বশী রাউতেলারা। সেই তালিকায় এবার প্রথমবার নাম লিখিয়েছেন সানি।
এত বড় আয়োজনে নিজেকে ঠিক করে মেলে ধরতে পারবেন কি না, তা নিয়ে প্রথম থেকেই দুশ্চিন্তায় ছিলেন তিনি। তবে ফ্রান্সে পৌঁছাতেই এবং বিশেষ করে কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেট দেখতেই একেবারে অস্থির সানি।
সম্প্রতি জনপ্রিয় ফিল্ম সমালোচক অনুপমা চোপড়াকে দেওয়া এক সাক্ষাৎকার সানি বলেন, ‘এই প্রথমবার কান চলচ্চিত্র উৎসবে এসেছি। এতটাই টেনশনে যে কী বলব!
টেনশনে তো ফ্লাইটই মিস করছিলাম। আসলে, সবাই কত সুন্দর সুন্দর পোশাক পরে রেড কার্পেটে আসছেন। তাই নিজের পোশাক নিয়ে একটু চিন্তায় আছি। রেড কার্পেট নিয়ে তো ভয় পাচ্ছি খুব। জানি না সব কিছু সামলাতে পারব কি না!’
সানি নিজের ছবি ‘কেনেডি’র প্রচারেই মুম্বাই থেকে কান চলচ্চিত্র উৎসবে উড়ে গিয়েছেন। সঙ্গে অবশ্য রয়েছেন তার স্বামী ড্যানিয়েল। ভয়ে ভয়ে থাকলেও, কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেট নিয়ে বেশ উচ্ছ্বসিত সানি।
জ/আ