ভারতে বাস-ট্রাক সংঘর্ষ, প্রাণ গেল ৭ জনের
প্রকাশ: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩, ১১:০১ এএম

ভারতের নাগপুর-পুনে মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষের ঘটনায় সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন।

মঙ্গলবার সকালে মহারাষ্ট্রের বুলধানা জেলায় এ দুর্ঘটনা ঘটে।

বাসটি পুনে থেকে বুলধানার মেহেকার দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক বাসটিকে ধাক্কা মারে।

আহতদের নিকটবর্তী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের তীব্রতা ও দুমড়ে-মুচড়ে যাওয়া বাহন দুটি দেখে অনুমান করা হচ্ছে সেই সময় এই দুটি ভারী যানের গতি অনেক বেশী ছিল। ট্রাকটি একটি কোম্পানির ছিল বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: এনডিটিভি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ভারত  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft