প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল
প্রকাশ: সোমবার, ২২ মে, ২০২৩, ৪:৪১ পিএম আপডেট: ২২.০৫.২০২৩ ৪:৪৩ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিএনপি ও জামায়াতের বিরুদ্ধে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

সোমবার (২২ মে) সকালে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে। 

জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুস সালামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি এবিএম হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, কাজী এনায়েত হোসেন টিপু, সাবেক সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা, তায়েবুর রহমান টিপুসহ অন্যান্যরা। এসময় জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলালীগ, কৃষকলীগ, তাতীলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

সমাবেশে নেতাকর্মীরা বলেন, নেতাকর্মীদের প্রতি আহবান জানাবো আপনারা যে যেখানে থাকেন, সেখান থেকেই বিএনপিকে পাহাড়া দিবেন। তাদের অপকর্মকে পাহাড়া দিয়ে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। তাদের যেখানেই দেখবেন, তাদের প্রতিরোধ করার চেষ্টা করবেন। 

কারণ ওরাতো নির্বাচনে আসবে না, নির্বাচন যাতে ভালো না হয় সেই চেষ্টা করবে। আগামীতে জামাত- বিএনপিকে যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারী দেন নেতাকর্মীরা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft