প্রকাশ: সোমবার, ২২ মে, ২০২৩, ৪:৩৬ পিএম

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ কর্তৃক প্রকাশ্যে আওয়ামী লীগের সভাপতি এবং বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তাড়াশ বিশ্ববিদ্যালয় কলেজ গেটের সামনে এসে প্রতিবাদ জানায় আওয়ামীলীগের নেতাকর্মীরা।
এ প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ।
এসময় আরো বক্তব্য রাখে- উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, যুগ্ম সাধারণ সম্পাদক রজত ঘোষ, শাহিনুর আলম লাবু, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক মাসুদ, খলিলুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, মহিলা আওয়ামীলীগের সভাপতি মনোয়ারা খাতুন মিনি, সাধারণ সম্পাদক সবিতা রানী টুনি, যুবমহিলা লীগের নেত্রী শায়লা পারভিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সুলতান মাহমুদ প্রমূখ।