প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
প্রকাশ: সোমবার, ২২ মে, ২০২৩, ২:৫৭ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের নামে মামলা দায়ের করা হয়েছে। 

শুক্রবার জেলার পুঠিয়া উপজেলার শিবপুর হাইস্কুল মাঠে মহানগর ও জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে বক্তৃতায় প্রধানমন্ত্রীকে ‘কবরস্থানে পাঠানো’র হুমকি দেন ওই বিএনপি নেতা। 

বক্তব্যের ভিডিও রোববার বিকেল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন গণমাধ্যমকে বলেন, ‘রোববার রাতে স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। এরপর থেকে তাকে (চাঁদ) গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  প্রধানমন্ত্রী  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft