প্রকাশ: সোমবার, ২২ মে, ২০২৩, ১১:৫৭ এএম

রোববার (২১ মে) পবিত্র শাওয়াল মাস ৩০ দিন পূর্ণ হয়েছে। এর ফলে সোমবার (২২ মে) থেকে পবিত্র জিলকদ মাস গণনা শুরু হয়েছে।
এর আগে বাংলাদেশের আকাশে শনিবার (২০ মে) কোথাও ১৪৪৪ হিজরি সনের জিলকদ মাসের চাঁদ দেখা যায়নি।
এদিন (২০ মে) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানের সভাপতিত্বে সভায় ১৪৪৪ হিজরি সনের জিলকদ মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে দেখা হয়।