লক্ষ্মীপুরে ভেজাল মবিল তৈরির সরঞ্জাম সহ আটক ১
প্রকাশ: সোমবার, ২২ মে, ২০২৩, ১১:১৭ এএম আপডেট: ২২.০৫.২০২৩ ১১:২৬ এএম

লক্ষ্মীপুর জেলা সদরে গতরাতে অভিযান চালিয়ে পুলিশ ভেজাল মবিল ও তা তৈরির সরঞ্জামসহ আব্দুর রহমান রনি নামে একজনকে আটক করেছে।

রোববার রাত ১১ টার দিকে লক্ষ্মীপুর শহরের বাগবাড়ী এলাকার অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। 

এসময় ভেজাল মবিল দিয়ে বিভিন্ন ব্র্যান্ডের মোড়কে তৈরি ৬০টি ইন্টেক সহ প্রায় ৫ শতাধিক মবিলের কন্টেইনার ও সরঞ্জামাদী উদ্ধার করা হয়।

আটক রনি লক্ষ্মীপুর সদর উপজেলার মাছিমনগর গ্রামের আব্দুর রহিমের ছেলে। তিনি মেসাস রনি ট্রেডার্স এন্ড লুব্রিকেন্টস নামে ভেজাল এ মবিল কারখানার মালিক।

পুলিশ জানায়,  রনি দীর্ঘ এক বছর ধরে নামীদামী বিভিন্ন মবিল কোম্পানির খালী কন্টেইনার সংগ্রহ করে ভেজাল মবিল তৈরি করে আসছে এবং তা জেলার বিভিন্ন স্থানে ওইসব কোম্পানির অরিজিনাল মবিল হিসেবে বিক্রি করে। 

খবর পেয়ে পুলিশ রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে রনিকে আটক করে। এসময় দেশী-বিদেশী একাধিক ব্র্যান্ডের স্টিকারসহ ভেজাল মবিল তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন জানান,  ভেজাল মবিল নামীদামী ব্র্যান্ডের মোড়কে তৈরি করে বিক্রির অভিযোগে একজনকে আটক করা হয়েছে। 

একই সাথে মবিল তৈরির সরঞ্জাম ও মবিল উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  লক্ষ্মীপুর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft