সিএমপিকে বোমা নিষ্ক্রিয়কারী রোবট দিচ্ছে যুক্তরাষ্ট্র
প্রকাশ: রোববার, ২১ মে, ২০২৩, ৮:৫৬ পিএম

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিট প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে দুইটি বোমা নিষ্ক্রিয়কারী রোবট পাচ্ছে।

সিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের সহকারী ডেপুটি কমিশনার (এডিসি) আসিফ মহিউদ্দিন বলেন, মার্কিন দূতাবাসের সন্ত্রাসবিরোধী সহায়তা কর্মসূচির অংশ হিসেবে রোববার রোবটগুলো বিনামূল্যে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের কাছে হস্তান্তর করা হবে।

তিনি বলেন, আজ নগরীর দামপাড়া পুলিশ লাইনে রোবটগুলো সিএমপি কমিশনারের কাছে হস্তান্তর করার কথা রয়েছে।

ঢাকায় মার্কিন দূতাবাসের জ্যেষ্ঠ সন্ত্রাসবিরোধী উপদেষ্টা রিকি বি. চেম্বার্স সম্পূর্ণ সেটআপসহ দুটি বিস্ফোরক অস্ত্র নিষ্পত্তি (ইওডি) রোবট হস্তান্তর করবেন। 

তিনি আরও বলেন, রোবট চালানোর জন্য ইওডি প্রযুক্তিবিদ কর্তৃক বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞদের দুই সপ্তাহের প্রশিক্ষণ দেয়া হবে।

সিএমপি সূত্র জানায়, দূর থেকে নিয়ন্ত্রিত রোবটদুটি ঘটনাস্থলেই বিস্ফোরক নিষ্ক্রিয় করতে বা শারীরিক স্পর্শ ছাড়াই নিরাপদ স্থানে নিয়ে যেতে সক্ষম।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft