আইসিসির প্রধানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
প্রকাশ: রোববার, ২১ মে, ২০২৩, ৭:৫৯ পিএম

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি কারিম খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে রাশিয়া। তবে এতে তারার বিচলিত নয় বলে মন্তব্য করেছে আইসিসি।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আইসিসির পক্ষ থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির দু’মাস পর এখন মস্কো এই আন্তর্জাতিক আদালতের প্রধান আইনজীবী কারিম খানের বিরুদ্ধে একই ধরনের পাল্টা ব্যবস্থা নিলো।

স্থানীয় সময় শনিবার (২১ মে) আদালতের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, বড় ধরনের অপরাধের কারণে জবাবদিহিতা নিশ্চিত করার আইনি ম্যান্ডেটকে খাটো করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর আগে রাশিয়া প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে আইসিসির জারি করা পরোয়ানাকে ‘অবৈধ’ বলে উল্লেখ করেছে।

 এদিকে, রাশিয়া আইসিসির সদস্য নয়।

কারিম খান একজন ব্রিটিশ আইনজীবী। গত মার্চ মাসে তিনিই প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পুতিনকে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত করা হয়।

রুশ প্রেসিডেন্টের বিরুদ্ধে মূল অভিযোগ ছিল যে তিনি ইউক্রেন থেকে শিশুদের অবৈধ উপায়ে রাশিয়াতে সরিয়ে নিয়েছেন। 

এসময় রাশিয়ার শিশু অধিকার বিষয়ক কমিশনার মারিয়া এলভোভা-বেলোভার বিরুদ্ধেও একই অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

কিয়েভে ইউক্রেনীয় কর্মকর্তারা বলছেন, যুদ্ধ শুরু হওয়ার পর ১৬ হাজারেরও বেশি শিশুকে তাদের দেশ থেকে জোরপূর্বক রাশিয়াতে নিয়ে গিয়ে তাদেরকে আটকে রাখা হয়েছে।

তারা বলছেন, রাশিয়া এমন কিছু নীতি গ্রহণ করেছে যাতে শিশুদের জোর করে রাশিয়ার নাগরিকত্ব নিতে বাধ্য করা হচ্ছে। এরপর তাদের দত্তক দেয়ার মাধ্যমে তারা যাতে পাকাপাকিভাবে রাশিয়ায় থেকে যায়-সেই ব্যবস্থা করছে।

সূত্র: বিবিসি। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  আইসিসি  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft