নৌকার ছায়াতলে আসার আহ্বান জনপ্রশাসন প্রতিমন্ত্রীর
প্রকাশ: শনিবার, ২০ মে, ২০২৩, ৬:৪১ পিএম

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, বর্তমান সরকারের আমলে শিক্ষার্থীরা বিনামূল্যে বই পাচ্ছে। রাস্তাঘাটের উন্নয়ন হচ্ছে। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ পাচ্ছে সাধারণ মানুষ, যার সুবিধা বিরোধী দলের মানুষেরাও ভোগ করছে। 

অন্য দলের মানুষ আজকে সুখে আছে, শান্তিতে আছে। তাই তাদেরকে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার ছায়াতলে আসার আহ্বান জানান তিনি। 

শনিবার সকালে সদর উপজেলার বামনপাড়ায় কাজী কুদরুতুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ বছর সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। 

তিনি আরও বলেন, আজকের শিশুরা আগামীর ভবিষ্যত। তাদের উন্নত শিক্ষা ব্যবস্থার মাধ্যমে গড়ে তুলতে হবে। তাহলেই আগামীতে এই দেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলা সম্ভব। 

বিদ্যালয়ের সভাপতি অ্যাড. কাজী শহিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান, জেলা পরিষদের চেয়ারম্যান মহাঃ আব্দুস সালাম, পিপি পল্লব ভট্টাচার্য, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইব্রাহিম শাহীন, আমদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রওশন আলী টোকন সহ স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft