ঠাকুরগাঁওয়ে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলো কৃষকলীগ
প্রকাশ: শনিবার, ২০ মে, ২০২৩, ৬:২২ পিএম

কৃষিতে সরকারের নানা মুখি সহযোগীতায় চলতি মৌসুমে ঠাকুরগাঁওয়ে ধানের বাম্পার ফলন হয়েছে। তবে ফসল ঘরে তুলতে  শ্রমিক ও আর্থিক সংকটে পড়েছে অসহায় কৃষকেরা। এমন পরিস্থিতিতে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন ঠাকুরগাঁও জেলা ও রানীশংকৈল উপজেলা কৃষকলীগ।

জমির ধান পেকে গেলেও শ্রমিক না পেয়ে ধান কেটে ঘরে তুলতে পারছিলেন না কৃষক। বিষয়টি শুক্রবার সন্ধায় জানতে পেরে শনিবার সকালে ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার ৩নং হোসেনগাং ইউনিয়নের রাউতনগর গ্রামের কৃষক আতাউর রহমান এর ১ বিঘা জমির পাকা ধান কেটে বাড়ি পৌছে দিলেন-কৃষকলীগের নেতা কর্মীরা। বিনা পারিশ্রমিকে ধান কেটে দেওয়ায় খুশি কৃষক আতাউর।

এসময় জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আহাম্মেদ চৌধুরী রিংকু এর নেতৃত্বে জেলা কৃষকলীগের মাসুদ রানা পলক, শেখ রফিকুল ইসলাম সিজার, মোঃ ওয়ালিউর রহমান বাবু, রানীশংকৈল কৃষকলীগের সভাপতি মোঃ বাবর আলী ও সাধারণ সম্পাদক ডিগেন কুমার রায় সহ প্রায় অর্ধ শতাধিক নেতা কর্মীরা উপস্থিত থেকে কৃষকের ধান কেটে বাড়ি পৌছে দেন। এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা।

এ আগেরও গত বছর শ্রমিক সংকটের সময় দেশের বিভিন্ন জেলায় কৃষকের ধান কেটে দেন কৃষকলীগের নেতা কর্মীরা।

কৃষক ষক আতাউর রহমান বলেন, আমার ১ বিঘা শতক জমির ধান পেকে গেছে প্রায় কয়েকদিন হচ্ছে আমি কয়েকদিন ধরে ধান কাটা শ্রমিকদের সাথে কথা বলেছি তারা আমার কাছে ধান মারাই সহ প্রায় ৬ হাজার টাকা চেয়েছে। আমার কাছে বর্তমানে এতো টাকাও নেই। তাদের পরে দিতে চাইলে তারা রাজি হয়নি। 

গতকাল হঠাৎ রানীশংকৈল কৃষকলীগ সভাপতি মোঃ বাবর আলীর সাথে চায়ের দোকানে কথা হলে তিনি বলেন দেখি কিছু করা যায় কিনা। জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আহাম্মেদ চৌধুরী রিংকু এর সাথে কথা বলে রাতে আমাকে বলে কালকে আমরা আপনার ধান কেটে ঘরে তুলে দিব। বেশ ভাল লাগছে বিনা টাকায় আমার ধানগুলো কেটে মারাই করে ঘরে তুলে দিল কৃষকলীগের নেতারা।

 ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে এমন নির্দেশ দেবার জন্য। শ্রমিক অভাবে কাটতে পারছিলাম না। এ ধান গুলো কাটামাড়াই করতে প্রায় ৫/৬ হাজার টাকা লাগতো। বিনা টাকায় আমার ধান কেটে দেওয়ায় আমার অনেক বড় উপকার হলো।  

জেলা সাধারণ সম্পাদক ফরহাদ আহাম্মেদ চৌধুরী রিংকু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রিয় কৃষকলীগের সভাপতি/ সাধারণ সম্পাদক এর নির্দেশে ঠাকুরগাঁও জেলা কৃষকলীগ ও রানীশংকৈল উপজেলা কৃষকলীগের প্রায় ৫০জন নেতা কর্মী নিয়ে আমি আজ সকাল ১১টায় সজেলার রানীশংকৈল উপজেলার ৩নং হোসেনগাং ইউনিয়নের রাউতনগর গ্রামের কৃষক আতাউর রহমান এর ১ বিঘা জমির ধান কেটে মারাই করে ঘরে তুলে দিব। 

ঠাকুরগাঁও জেলার প্রতিটি উপজেলা/ থানা ও প্রতিটি ইউনিটকে কেন্দ্রিয় নির্দেশনা মোতাবেক আমি নির্দেশ দিয়েছি যে সকল অসহায় গরীব কৃষক টাকার অভাবে অথবা শ্রমিকের অভাবে তাদের ধান জমিতে পরে আছে তাদের জমির ধান কেটে মারাই করে নিজ দায়িত্বে ঘরে তুলে দিতে বলেছি। আজ আমাদের এ কার্যক্রম উদ্বোধন হলো এটি চলমান থাকবে।

জেলা কৃষি বিভাগের তথ্য মতে এ বছর জেলায় ৬০ হাজার ১৫০ হেক্টর জমিতে বোরো ধান চাষাবাদের লক্ষমাত্র থাকলেও অর্জিত হয়েছে ৬১ হাজার ৬৫০ হেক্টর জমিতে। ১৫শত হেক্টর বেশি জমিতে চাষাবাদ হয়েছে। এবং বেশ ভাল ফলন পেয়ে খুশি কৃষককেরা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft