ফরিদপুরে হজ প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রকাশ: শনিবার, ২০ মে, ২০২৩, ৬:২১ পিএম

ফরিদপুরে আল্-মামুন হজ্জ কাফেলার উদ্যোগে হজযাত্রীদের নিয়ে দিন ব্যাপী হজ প্রশিক্ষন কর্মশালা অনুষ্টিত হয়েছে। 

শনিবার (২০মে) সকাল ৯টায় শহরের এস এ মান্নান ক্যাডেট স্কুল এন্ড কলেজের হল রুমে  হজ প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করেন-অনুষ্ঠানের প্রধান অতিথি রাজবাড়ীর পাংশা সিদ্দিকিয়া ফাযিল মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা আওয়াবুল্লাহ ইব্রাহিম।

আল্-মামুন হজ্জ কাফেলার নির্বাহী পরিচালক আলহাজ্ব মামুনার রশীদের সভাপতিত্বে কর্মশালা বক্তব্য রাখেন-ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক আলহাজ্ব মো: সাহাবুদ্দিন, শাহ ফরিদ দরগা মসজিদের খতিব আলহাজ্ব হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ, ঢাকার আল জামিয়াতুল ইসলামীয়া দারুল উলুম মাদ্রাসার মহা পরিচালক আলহাজ্ব মাওলানা মুফতি আবু বক্কর সিদ্দিক, নুরুত তাওহীদ ফারুকিয়া মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ্ব হাফেজ মাওলানা সুলাইমান ফারুকী,ময়েজ মঞ্জিল জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা কবির আহমাদ, হাবিব এভিয়েশন সার্ভিসেস লিমিটেডের পরিচালক মাওলানা মো: মামুনুর রশিদ সহ অন্যান্যরা।

পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা মো: ইউনুস আলী মোল্লা।

দিব্যাপী হজ প্রশিক্ষণে হজের নিয়ম-কানুন, আবাসন, পরিবহন, চিকিৎসা, কুরবানিসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়গুলো অবহিত করা হয়। 

ফরিদপুরে আল্-মামুন হজ্জ কাফেলার মাধ্যমে এ বছর নিবন্ধিত ১৯৩ জন ব্যক্তি পবিত্র হজ-এ অংশ গ্রহণ করছেন।

জ/আ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft