নাগরপুরে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে চাল ঢেউটিন ও অর্থ বিতরণ
প্রকাশ: শনিবার, ২০ মে, ২০২৩, ৬:২০ পিএম

ধুবড়িয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড বলরামপুর বাদে কাকনা নদী ভাঙ্গন রোধকল্পে জিও ব্যাগ ফেলা পরিদর্শন ও নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্থদের মাঝে চাল ঢেউটিন ও নগদ অর্থ বিতর করা হয়েছে। 

শনিবার (২০ মে) দুপুরে বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে নদীভাঙ্গনের ১শত পরিবারকে ৩০ কেজি চাল ও ৩৫ জনকে এক ব্যান্ডিল ঢেউটিনসহ নগদ অর্থ বিতরন করা হয়। 

ধুবড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. মোকছেদুর রহমান রিপনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. শিহাব উদ্দিন মাষ্টার এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-টাঙ্গাইল-৬ সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। 

এসময় উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান, উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. আবু বকর , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান শাহীদুল ইসলাম খান অপু, সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান শেখ সামছুল হক, ধুবড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুর রহমান শাকিল, জেলা পরিষদের সদস্য ও সাবেক চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মো. উজ্জল মোল্লা, যুবলীগের দায়িদত্ব প্রাপ্ত আহবায়ক ভক্ত গোপাল রাজবংশী পিন্টু, সেচ্ছাসেবক লীগের সভাপতি বাবর আল মামুন, ছাত্রলীগের সভাপতি আজিম হোসেন রতন, সাধারন সম্পাদক মো. সজীব মিয়াসহ আওয়ামী লীগের নেতাকর্মী ও এলাকার গর্ণমান্য ব্যক্তিবর্গ। বিতরণ শেষে যমুনা ভাঙ্গন পরিদর্শন ও জিও ব্যাগ ফেলার খোঁজখবর নেন এমপি টিটু।

 অপরদিকে নাগরপুর উপজেলাধীন মামুদনগর ইউপিসি (কালি মন্দির)- জাঙ্গালিয়া বাজার (শহিদ নাসির উদ্দিন বীর প্রতীক) ও মামুদনগর বাজার ইউজেডআর-রঙ্গিনাবাড়ী ইউজেডআর সড়ক কাজের শুভ উদ্বোধন করেন-টাঙ্গাইল-৬ সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft