গায়ক নোবেলকে গ্রেপ্তারের কারণ জানালেন ডিএমপি কমিশনার
প্রকাশ: শনিবার, ২০ মে, ২০২৩, ২:৫৯ পিএম

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক জানিয়েছেন, বিতর্কিত গায়ক মাইনুল আহসান নোবেলকে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২০ মে) দুপুরে রাজারবাগে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

গোলাম ফারুক বলেন, অনুষ্ঠানের কথা বলে টাকা হাতিয়ে নিয়ে গায়ক নোবেল প্রতারণা করেছেন। এই অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ডিবি কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

ডিএমপি কমিশনার বলেন, সম্প্রতি অনুষ্ঠানের কথা বলে ১ লাখ ৭২ হাজার টাকা অগ্রিম নিয়ে না যাওয়ার অভিযোগে রাজধানীর মতিঝিল থানায় একটি মামলা হয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের কাছে এমন আরও অনেক অভিযোগ রয়েছে যে, তিনি বিভিন্ন অনুষ্ঠানে যাওয়ার কথা বলে টাকা নেন, কিন্তু পরে আর সেই অনুষ্ঠানে যান না।

ডিবি সূত্রে এ বিষয়ে জানা যায়, ১৬ মে শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬-এর প্রতিনিধি মো. সাফায়েত ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। গত ১৭ মে আদালত এই মামলার এজাহার গ্রহণ করে আগামী ৯ জুলাই প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২৮ এপ্রিল শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬ এর প্রথম পুনর্মিলনী আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাওয়ার জন্য মাইনুল আহসান নোবেলের সঙ্গে মোট ১ লাখ ৭৫ হাজার টাকা চুক্তি করা হয়। পরে নোবেলকে বিভিন্ন সময়ে সর্বমোট ১ লাখ ৭২ হাজার টাকা দেওয়া হয়। তবে অনুষ্ঠানে না গিয়ে প্রতারণা করে এ অর্থ আত্মসাৎ করেন তিনি।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft