মানিকগঞ্জে হোরোইন সহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
প্রকাশ: শনিবার, ২০ মে, ২০২৩, ২:৪৭ পিএম

মানিকগঞ্জে ডিবির অভিযানে ৮২ গ্রাম হোরোইন সহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ জেলা ডিবি পুলিশ। উদ্ধারকৃত হেরোইনের মূল্য প্রায় ৮ লাখ ২০ হাজার টাকা।

শনিবার জেলা পুলিশের এক প্রেসবিজ্ঞপ্তিতে বিয়টি জানানো হয়।

পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খানের নির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ আবুল কালামের তত্ত্বাবধানে এসআই(নিঃ) মাহফুজ রানা এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার কালিনগর আঃ রহিমের বাড়ীর সামনে কাচা রাস্তার উপর হইতে বাড্ডা গ্রামের মৃত আশোক আলীর ছেলে মহিদুর (৩১) ও বাইমাইল গ্রামের দেওয়ান মফিজুল ইসলামের ছেলে দেওয়ান মামুন(৩৫) কে ১৯ মে হেরোইনসহ আটক করেন।

পুলিশ জানায়-আসামি মহিদুরের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এবং আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  মানিকগঞ্জ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft