শ্যামলীতে দুপুরে বিএনপির জনসমাবেশ
প্রকাশ: শুক্রবার, ১৯ মে, ২০২৩, ১১:২৮ এএম

সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠাসহ ১০ দফা দাবিতে দেশের আট বিভাগ ও ২৭ সাংগঠনিক জেলায় আজ (শুক্রবার ১৯ মে) জনসমাবেশ করবে বিএনপি।

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দুপুর আড়াইটায় রাজধানীর শ্যামলীতে জনসমাবেশ করবে ঢাকা মহানগর উত্তর বিএনপি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়ে তিনি বলেন, শুক্রবার দুপুর আড়াইটায় আট বিভাগ ও ২৭ সাংগঠনিক জেলায় পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জনসমাবেশ অনুষ্ঠিত হবে। এ কর্মসূচি বাস্তবায়নে দলের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

কর্মসূচির আওতায় রাজধানীর শ্যামলী ক্লাব মাঠ আদাবর লিংক রোডে ঢাকা মহানগর উত্তর বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হকের সঞ্চালনায় কর্মসূচিতে সভাপতিত্ব করবেন উত্তরের আহ্বায়ক আমানুল্লাহ আমান।


-জ/অ


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft