আজ আ.লীগের শান্তি সমাবেশ
প্রকাশ: শুক্রবার, ১৯ মে, ২০২৩, ১১:২৩ এএম

আজ বিকেলে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউর সামনে শান্তি সমাবেশ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আয়োজনে শুক্রবার (১৯ মে) বিকেল ৩টায় এই সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সমাবেশের সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী এবং সঞ্চালনায় করবেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।

আওয়ামী লীগের পাশাপাশি এ দিন দলটির সহযোগী সংগঠন আওয়ামী যুবলীগও শান্তি সমাবেশ করবে। বেলা ১১টায় যাত্রাবাড়ীর কাজলা ব্রিজ মসজিদ সংলগ্ন স্থানে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে।

এদিকে, একইদিনে রাজধানী ঢাকাসহ জেলায় জেলায় পদযাত্রার কর্মসূচি রয়েছে বিএনপির। বিএনপির কর্মসূচির দিনে আওয়ামী লীগও কর্মসূচি দিয়ে মাঠে থাকার ঘোষণা দিয়েছে। সেই ঘোষণা অনুযায়ী বিএনপির কর্মসূচির দিনে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো শান্তি সমাবেশ করে আসছে।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft