মোখার তাণ্ডবে ৩ লবণ চাষির মৃত্যু
প্রকাশ: সোমবার, ১৫ মে, ২০২৩, ৫:১৮ পিএম আপডেট: ১৫.০৫.২০২৩ ৫:২০ পিএম

কক্সবাজারের মহেশখালী উপজেলায় উৎপাদিত লবণ সংরক্ষণ করতে গিয়ে ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবে তিন লবণ চাষির মৃত্যু হয়েছে। 

রোববার বিকেলে উপজেলার হোয়ানকের কালাগাজিপাড়া ও পানিরছড়া এলাকায় তাদের মৃত্যু হয়।

ওই তিন লবণ চাষি হলেন-হোয়ানক ইউনিয়নের কালাগাজিপাড়ার ফজল কাদেরের ছেলে মো. রিদুয়ান (৩৬), পানিরছড়া এলাকার আলতাজ কবিরের ছেলে মো. নেছার (৩৮) ও মো. মতিনের ছেলে আনছার (৩৪)।

মহেশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাফুজুর রহমান জানান, বৃষ্টিতে ভিজে ও ঠান্ডাজনিত কারণে তাদের মৃত্যু হয়েছে। এছাড়া আরও একাধিক ব্যক্তি আহত হয়ে চিকিৎসাধীন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘূর্ণিঝড় মোখার কারণে উৎপাদিত লবণ গর্তে ঢুকিয়ে রাখতে গিয়েছিলেন রিদুয়ানসহ আরও কয়েকজন। বিকেল ৩টার দিকে অতিবৃষ্টি ও বাতাসের কারণে কয়েকজন গর্তে পড়ে যান। সেখান থেকে তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমিউনিটি ক্লিনিকে নেওয়ার পর মৃত্যু হয় রিদুয়ানের। 

অন্যদিকে, পানিরছড়া এলাকায় একাধিক ব্যক্তি লবণ মাঠে গেলে সেখানে মোখার তাণ্ডবে তারা আহত হন। এর মধ্যে নেছার নামের একজনের মৃত্যু হয়।

এদিকে খবর পেয়ে রাত ১০টার দিকে মহেশখালী হাসপাতালে ছুটে যান মহেশখালী-কুতুবদিয়ার সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং সহায়তার আশ্বাস দিয়ে আহতদের চিকিৎসার খোঁজখবর নেন।

মহেশখালী থানার ওসি প্রণব চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  কক্সবাজার  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft