প্রকাশ: সোমবার, ১৫ মে, ২০২৩, ৫:১৪ পিএম আপডেট: ১৫.০৫.২০২৩ ৫:১৬ পিএম

টাঙ্গাইলে কিশোরী ধর্ষণ মামলায় অভিযুক্ত শহর আওয়ামী লীগের সহসভাপতি গোলাম কিবরিয়া বড় মনিরের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (১৫ মে) বেলা সাড়ে ১১টার দিকে জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল মহসীন এ আদেশ দেন।
গোলাম কিবরিয়া বড় মনির টাঙ্গাইল-২ (গোপালপুর-ভুঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের বড় ভাই এবং জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব।
টাঙ্গাইলের সরকারি কৌশলী (পিপি) এস আকবর খান জানান, কিশোরীর ধর্ষণ মামলার প্রধান আসামি আওয়ামী লীগ নেতা বড় মনির নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। পরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল মহসীন জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।