কাপাসিয়ায় ভারসাম্যহীন নারীর বাচ্চা প্রসব
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ
প্রকাশ: রোববার, ১৪ মে, ২০২৩, ১০:৩৫ পিএম

গাজীপুরের কাপাসিয়ায় ভবঘুরে মানসিক ভারসাম্যহীন এক নারী বাচ্চা জন্ম দেয়ার ঘটনা ঘটে। সে বিভিন্ন বাজারে পাগল বেশে ঘুরে বেড়াতো। হঠাৎ করেই তার এই বাচ্চা প্রসব এলাকায় চাঞ্চল্যের ঘটনার জন্ম দিয়েছে। 

গতকাল শনিবার (১৩ মে) দুপুরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রাওনাট বাজারে এলাকায় ওই নারী একটি ছেলে সন্তান জন্ম দেয়। ওই নারী মানসিক ভারসাম্যহীন (পাগল) থাকায় নিজের নাম পরিচয় ও বাচ্চার পিতৃ পরিচয় সনাক্ত করা যায়নি।

এলাকাবাসীর রেজাউল করিম মোল্লা জানান, সংবাদ পেয়ে এসে দেখি এলাকার মহিলারা মিলে ওই পাগলি মহিলার বাচ্চাটির গায়ের ময়লা পরিষ্কার করতেছে। আরো কয়েকজন মহিলা মিলে পাগলি মহিলাকে পরিষ্কার করছে। ততক্ষণে ঘটনাস্থলে থানা পুলিশ চলে আসে। থানা পুলিশের সহায়তায় ওই মহিলাকে দুপুর তিনটার দিকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়া হয়। 

কাপাসিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম আজিজুর রহমান জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে ওই নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। এই বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচালক ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. মামুনুর রহমান জানান, শনিবার দুপুরের পর একজন নারীকে তার বাচ্চা সহ হাসপাতলে নিয়ে আসে। 

পরে জানা যায় সে মানসিক ভারসাম্যহীন। বাচ্চাটির ওজন অনেক কম থাকায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

আজ রোববার দুপুরে মানসিক ভারসাম্যহীন ওই নারীকেও ওই হাসপাতালের মানসিক বিভাগে পাঠানো হয়েছে। তবে ওই নারীর কোন পরিচয় জানা যায়নি। ওই নারী ও তার বাচ্চার অবস্থা ভালো রয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  গাজীপুর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft