প্রকাশ: রোববার, ১৪ মে, ২০২৩, ৬:২৮ পিএম

পিরোজপুরের নাজিরপুরে মো. মুঞ্জুর হোসেন(২৮)নামের এক এনজিও কর্মীকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে থানা পুলিশ নির্মল ঘরামী (৪০) নামের এক যুবককে আটক করেছেন।
ঘটনাটি ঘটেছে রোববার (১৪ মে) সকাল ১১টার দিকে উপজেলার দীর্ঘা ইউনিয়নের নারিকেল বাড়ি এলাকায়। হামলায় গুরুতর আহত ওই এনজিও কর্মীকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ৎ
জানা গেছে, হামলায় আহত মঞ্জুর হোসেন ‘রিক’ নামের একটি এনজিও’র কর্মী। তিনি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার মো. আনোয়র হোসেনের ছেলে।
হামলার সাথে জড়িত থাকার অভিযোগে আটক নির্মল ঘরামী উপজেলার দীর্ঘা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত কর্নধর ঘরামীর ছেলে।
এনজিওটির নাজিরপুর শাখা ব্যাবস্থাপক মো. সোহেল সর্দার জানান, ওই দিন মঞ্জুর হোসেন ওই এলাকায় কিস্তি সংগ্রহ করে উপজেলা অফিসের দিকে ফিরছিলেন। এসময় ঘটনাস্থলে পৌঁছলে ওই যুবক তাকে কুপিয়ে গুরুতর আহত করে। তার সাথে থাকা প্রায় ৯৬ হাজার টাকা, স্বর্ণের চেইন সহ মুঠোফোন ও বিভিন্ন মালামাল ছিনিয়ে নেয় এবং তাকে মৃত্যু ভেবে ফেলে রেখে যায়।
স্থানীয় গ্রাম পুলিশ সহ স্থানীয়রা ওই দৃশ্য দেখে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার দিপান্বিতা দেবনাথ জানান, তার হাতে, বুকে, মুখেসহ শরীরের বিভিন্ন স্থানে দাঁড়ালো অস্ত্রের অসংখ্য মারাত্মক জখম রয়েছে। তার অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরন করা হয়েছে।
নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, এক এনজিও কর্মীকে কুপিয়ে আহত করার ঘটনার সাথে জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে।