প্রকাশ: রোববার, ১৪ মে, ২০২৩, ৬:২৪ পিএম

পটুয়াখালীর দশমিনায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মো. রিয়ান নামে সাড়ে ৯ বছর বয়সি এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শনিবার রাতে উপজেলার দশমিনা-আলীপুরা সড়কের নিজাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামনে এ ঘটনা ঘটে।
নিহত রিয়ান উপজেলার বহরমপুর ইউনিয়নের আদমপুরা গ্রামের মো. জহিরুল মৃধার ছেলে ও আদপপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী।
স্বজনরা জানান, উপজেলার সদর ইউনিয়নের নিজাবাদ গ্রামের নানার বাড়ি বেড়াতে যাওয়া রিয়ান ঘটনার দিন বাড়ির পাশের সড়ক পাড় হচ্ছিলেন।
এসময় দ্রুত গতির একটি বোরাক অটো তাকে চাপা দেয়। পরে অটো চালক আল-আমিন তাকে উদ্ধার করে দশমিনা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রিয়ানকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে দশমিনা থানার উপ-পুলিশ পরিদর্শক আবির গোলদার বলেন, মামলা হয়েছে।
একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আল-আমিনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।