প্রকাশ: রোববার, ১৪ মে, ২০২৩, ৪:১১ পিএম

রাঙামাটিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক কর্মীকে গুলি করে হত্যার পর পালিয়ে গেছে দুর্বৃত্তরা।
রোববার (১৪ মে) সকাল পৌনে ৯টার দিকে সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মানিকছড়ির ছক্রাছড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে গণমাধ্যকে জানিয়েছেন রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন ।
তিনি জানান, নিহত ইউপিডিএফ কর্মীর নাম রুপান্তর চাকমা ওরফে লেজা। তিনি খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের লক্ষীচন্দ্র চাকমার ছেলে।
তিনি আরও জানান, রোববার সকালে সাংগঠনিক কাজে যাচ্ছিলেন রুপান্তর চাকমা। এসময় ওঁত পেতে থাকা একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে পাঠিয়েছে বলে জানান তিনি।
জ/আ