পদ্মা সেতুর টোল আদায় ছাড়াল ৭০০ কোটি টাকা
প্রকাশ: শনিবার, ১৩ মে, ২০২৩, ৪:৪৪ পিএম

গত ২৬ জুন‌ পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে এখন পর্যন্ত ৭০০ কোটি টাকার বেশি টোল আদায় হয়েছে। শুক্রবার (১২ মে) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ৭০২ কোটি ৪১ লাখ ৭৮ হাজার ৫০০ টাকা টোল আদায় হয়।

শনিবার (১৩ মে) বিষয়টি নিশ্চিত করেন পদ্মা সেতুর অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী। 

এ ব্যাপারে পদ্মা সেতুর অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী বলেন, পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে অর্থাৎ গত ২৬ জুন থেকে গতকাল শুক্রবার (১২ মে) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ৭০২ কোটি ৪১ লাখ ৭৮ হাজার ৫০০ টাকা টোল আদায় হয়েছে। 

এদিকে, এ পর্যন্ত পদ্মা সেতু দিয়ে মোট ৪৯ লাখ ৪০ হাজার ৫০৭টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে মাওয়া টোল প্লাজা দিয়ে ২৪ লাখ ১৫ হাজার ৫৩৭টি এবং জাজিরা টোল প্লাজা দিয়ে ২৪ লাখ ৮৮ হাজার ৯৭০টি যানবাহন পারাপার হয়।

উদ্বোধনের পর থেকে এখন পর্যন্ত পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজায় ৩৪৭ কোটি ৫৩ লাখ ৮ হাজার ৫০ টাকা এবং একই সময়ে জাজিরা টোল প্লাজায় ৩৫৪ কোটি ৮৮ লাখ ৭০ হাজার ৪৫০ টাকা টোল আদায় হয়েছে।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft