ডিএমপির তিন এডিসিকে বদলি
প্রকাশ: শনিবার, ১৩ মে, ২০২৩, ৪:৩৮ পিএম

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তিন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে (এডিসি) বদলি করা হয়েছে। ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সই করা আলাদা দুটি আদেশে এ বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ মে) ডিএমপি কমিশনারের সই করা এক আদেশে বলা হয়, ডিএমপির সদরদপ্তর ও প্রশাসন বিভাগে সংযুক্ত এডিসি মো. শাহাদত হোসেন সুমাকে ডিএমপির সদরদপ্তর ও প্রশাসন ইন্টারনাল ওভারসাইটের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। পাশাপাশি ডিএমপির সদরদপ্তর ও প্রশাসন ইন্টারনাল ওভারসাইটের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো.রাকিবুল হাসানকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগের এডিসি হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে বুধবার (১০ মে) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সই করা আরও একটি আদেশে বলা হয়, ডিএমপির লজিস্টিকস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ইলিয়াছ হোসেনকে ডিবি ওয়ারী বিভাগের এডিসি হিসেবে বদলি করা হয়েছে।

বদলির দুই আদেশে বলা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। 


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft