রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ৬০তম কনভেনশনে প্রধানমন্ত্রী
‘যে দেশ স্যাংশন দেবে তাদের থেকে কিছুই কিনব না’
প্রকাশ: শনিবার, ১৩ মে, ২০২৩, ৪:০৯ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিষেধাজ্ঞা দিলে সংশ্লিষ্ট দেশ থেকে বাংলাদেশ কোনো কিছু কিনবে না। বিভিন্ন সময় বিশ্বব্যাংক তার বরাদ্দ প্রত্যাহার করলেও একমাত্র আওয়ামী লীগ সরকারই প্রতিষ্ঠানটিকে চ্যালেঞ্জ করেছে বলেও জানান তিনি।

শনিবার (১৩ মে) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ৬০তম কনভেনশনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

সরকার প্রধান বলেন, যে কোনো দেশ এসে বিশাল অংকের টাকা দিয়ে কোনো প্রকল্প করতে বললে আমি কিন্তু সেই প্রকল্প গ্রহণ করি না, এটা আপনাদের আমি জানিয়ে দিচ্ছি এবং সেটা আমি করবও না। কারণ, আমাদের দেশের জন্য যেটা প্রযোজ্য আমরা সেটাই করব। এক সময় মিলিটারি শাসকদের সময় প্রচলিত ছিল যে, নিজের দেশের বড় অংকের টাকা দিয়ে প্রজেক্ট বানিয়ে সেই টাকা পরের কাছে তুলে দিয়ে তাদের কাছ থেকে কমিশন খাওয়া। আমার দেশের টাকা আমি তুলে দেব আরেকজনের হাতে। তার কাছ থেকে কমিশন খাব, ঘুষ খাব- এই ধরনের মানসিকতা কেন থাকবে! এটা আত্মহননের শামিল। বরং, একটা টাকা বাঁচাতে পারি কিনা, সে চেষ্টাই করতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, আমি আরেকটি সিদ্ধান্ত নিতে বলেছি। স্যাংশন দেওয়ার একটি প্রবণতা দেখা যাচ্ছে। যাদের দিয়ে সন্ত্রাস দমন করি তাদের উপর দেওয়া হচ্ছে স্যাংশন! আমি বলে দিয়েছি, যে দেশ স্যাংশন (নিষেধাজ্ঞা) দেবে তাদের কাছ থেকে আমি কিছুই কিনব না। আমি আর কী করব! বাবা-মা-ভাইবোন সবাইকে মেরে ফেলেছে। আমার তো হারানোর কিছু নেই। আমার দেশটিকে আমি এগিয়ে নিতে চাই।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft