নাগরপুরে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার
প্রকাশ: শুক্রবার, ১২ মে, ২০২৩, ৬:১৫ পিএম

টাঙ্গাইলের নাগরপুরে পা বাধাঁ ও গলায় রশি ঝুলানো অবস্থায় মো. ইফসুব মিয়া (৬০) নামে এক চা কপি ও জুতা দোকানীর লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার পংবাইজোড়া বাজারের একটু অদুরে পুষ্টকামারি সালামের সেলোমেশিন ঘরের পাশে লাউ ঝাংলা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। সে মামুদনগর ইউনিয়নের ভাতশালা গ্রামের ইদ্দিস মিয়ার ছেলে। 

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে বাড়ী থেকে বের হয় ইউসুব। সারা দিন পংবাইজোড়া বাজারে তার নিজ দোকানে বেচাকেনা করেন। বিকেল পর্যন্ত দোকানে তাকে দেখা গেছে বলে জানিয়েছে আশ পাশের দোকানীরা। শুক্রবার সকালে ঘটনাস্থলে তার লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে শত শত নারী পুরুষ ভীর জমায় ঘটনা স্থলে। 

এসময় সালামের সেলোমেশিন ঘরের হাউজে উপরে লাউ ঝাংলা খুটির সাথে গলায় রশি দিয়ে ঝুলন্ত ও পা বাধা অবস্থায় তাকে দেখতে পায়। পরে থানায় সংবাদ দিলে পুলিশ লাশটি উদ্ধার করে।

নিহতের ছোট ভাই নূরুজ্জামান বলেন, বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে বাড়ী থেকে বের হয় তার ভাই ইউসুব। চারটার দিকে পংবাইজোড়া বাজারে তার সাথে ভাই ইউসুবের দেখা ও কথা হয়। 

এরপর আর বাড়ি ফিরেনি সে। শুক্রবার সকালে ভাইয়ের মূত্যু খবর শুনে ঘটনাস্থলে এসে সালামের সেলোমেশিন ঘরে পাশে লাউ ঝাংলা খুটির সাথে গলায় রশি দিয়ে ঝুলন্ত ও পা বাধা অবস্থায় তাকে দেখতে পান। স্বামীর মত্যু শোকে কাতর থাকায় স্ত্রীর সাথে কথা বলা সম্ভব হয়নি।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি আত্মহত্যা। পা বাধা থাকায় অবস্থা দেখে বিষয়টি সন্দেহ হচ্ছে। লাশের ময়নাতদন্ত রিপোর্ট পেলে বলা যাবে হত্যা না আত্মহত্যা।  

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  নাগরপুর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft