পটুয়াখালীতে পানিতে ডুবে ৩ ভাইবোনের মৃত্যু
প্রকাশ: শুক্রবার, ১২ মে, ২০২৩, ৫:০৩ পিএম

 পটুয়াখালীর কলাপাড়ায় পুকুরের পানিতে ডুবে একই পরিবারের শারমিন (৬), রুমান (৮) ও মরিয়ম (৮) নামের তিন ভাইবোনের মৃত্যু হয়েছে। 

শুক্রবার দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের জিয়া কলোনী এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে। 

মৃত শারমিন ও রুমান ওই এলাকার সোহেল ফকিরের সন্তান। আর মরিময় সোহেলের আপন ছোট ভাই রুবেলের সন্তান। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ওই তিন শিশু পরিবারের সবার অগচোরে তাদের বাড়ির পাশ্ববর্তী একটি পুকুর পাড়ে খেলা করতে যায়। এসময় স্থানীয়রা ওই পুকুরে শারমিনের ভাসমান লাশ দেখতে পায়। 

পরে অপর দুই শিশুকে অনেক খোজাখুজর পর ওই পুকুরের নিচ থেকেই তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষনা করেন। 

কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  পটুয়াখালী  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft