প্রকাশ: শুক্রবার, ১২ মে, ২০২৩, ৪:১০ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বর্তমান সরকারের উন্নয়নের আরো একটি মেগা প্রকল্প শিবপুর রাধিকা সড়কের দুইটি অংশের মধ্যে রাধিকা অংশের পিচ ঢালাইয়ের কাজ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার আনুষ্ঠানিকভাবে এই কাজের শুভ উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ এবাদুল করিম বুলবুল।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন-ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল মান্নান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিক, বিশিষ্ট শিল্পপতি রিপন মুন্সি, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, জেলা পরিষদের প্যানেল মেয়র নাসির উদ্দিন, ওসি সাইফুদ্দিন আনোয়ার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এডভোকেট সুজিত কুমার দেব ও কাজী ইয়াবের হাসান জামিল মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম নজু, আওয়ামী লীগ নেতা নিয়াজুল হক কাজল, শ্রমবিষয়ক সম্পাদক কবির আহমেদ, ধর্মবিষয়ক সম্পাদক শফিকুর রহমান, উপপ্রচার সম্পাদক প্রণয় কুমার ভদ্র পিন্টু, কার্যকরী সদস্য সাইফুর রহমান সোহেল, ইউপি চেয়ারম্যান আল ইমরান, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু সাঈদ, যুগ্ম আহবায়ক নাছির উল্লাহ্ সহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আরো বহু নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
জ/আ