নাটোরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
প্রকাশ: শুক্রবার, ১২ মে, ২০২৩, ৪:০০ পিএম

নাটোরে ৮ বছর বয়সের এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় শুক্রবার (১২ মে) সকালে ভূক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

বুধবার (১০ মে) বিকেলে সদর উপজেলার দত্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ জানান, বুধবার বিকেলে সদর উপজেলার দত্তপাড়া গ্রামের আলামিন হোসেনের ছেলে বিজু হোসেন প্রতিবেশীর এক শিশু কন্যাকে ফুসলিয়ে নিজ বাড়িতে নিয়ে যায়। 

এসময় বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরে নিয়ে শিশুটিকে ধর্ষণ করতে থাকে। এসময় শিশুটির চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে এলে বিজু দৌড়ে পালিয়ে যায়।

এরপর ভুক্তভোগীর শিশুটির পরিবার গ্রাম্য প্রধানদের জানালে তারা বিষয়টি আপোষ মিমাংসার চেষ্টা করে। পরে পুলিশ অবগত হলে আপোষের চেষ্টা ব্যর্থ হয়। 

পরে শুক্রবার সকালে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে বিজুকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। শিশুটির ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।অভিযুক্তকে গ্রেফতারে পুলিশ অভিযানে নেমেছে।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  নাটোর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft