অতিরিক্ত সচিব হলেন ১১৪ কর্মকর্তা
প্রকাশ: শুক্রবার, ১২ মে, ২০২৩, ৩:১২ পিএম আপডেট: ১২.০৫.২০২৩ ৩:১৬ পিএম

অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেয়েছেন ১১৩ জন যুগ্ম সচিব পর্যায়ের কর্মকর্তা। 

শুক্রবার (১২ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, এসব কর্মকর্তাকে সরকারের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি প্রদানপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) নিয়োগ করা হলো। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা তাদের যোগদানপত্র Email: sa@mopa.gov.bd এ প্রেরণ করবেন।

দ্বিতীয় প্রজ্ঞাপনের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দূতাবাসে কর্মরত যুগ্মসচিব পর্যায়ের আরেকজন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত সচিব করা হয়েছে। 


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft