টোকিওতে অফিস খুলতে চায় ন্যাটো
প্রকাশ: শুক্রবার, ১২ মে, ২০২৩, ১১:০০ এএম

ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ জানিয়েছেন, টোকিওতে ন্যাটোর লিয়াজোঁ কার্যালয় চালু করা নিয়ে জাপান সরকারের সাথে আলোচনা চলছে। সিএনএনকে দেওয়া সাক্ষাতকারে স্টলটেনবার্গ বলেছেন যে জাপান হচ্ছে ন্যাটোর জন্য খুবই ঘনিষ্ঠ ও গুরুত্বপূর্ণ অংশীদার।

একই সাথে তিনি জোর দিয়ে বলেন যে, রাশিয়া ও চীনের চিন্তা মাথায় রেখে ভারত-প্রশান্ত মহাসাগর অংশীদারদের সাথে ন্যাটোর অংশীদারীত্ব জোরদার করা দরকার।
 
অফিস কবে খোলা হতে পারে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য স্টলটেনবার্গ দেননি। তবে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম বলছে, পরিকল্পনা বাস্তবায়িত হলে তা হবে এশিয়ায় ন্যাটোর প্রথম কার্যালয়। 


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft