পাকিস্তান বিশ্বকাপের ম্যাচ খেলতে চায় বাংলাদেশে
প্রকাশ: শুক্রবার, ১২ মে, ২০২৩, ১০:৫১ এএম

পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি জানিয়ে দিয়েছেন, ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না গেলে পাকিস্তানও বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না। সে ক্ষেত্রে পাকিস্তান তাদের বিশ্বকাপের ম্যাচ বাংলাদেশ বা অন্য কোথাও খেলতে চায়। ভারতের একটি টিভি চ্যানেলকে এসব কথা বলেন শেঠি।

প্রাথমিক সূচি অনুসারে, এ বছরের সেপ্টেম্বরে পাকিস্তানে এশিয়া কাপ হওয়ার কথা। তবে ভারত ক্রিকেট বোর্ড টুর্নামেন্টটি পাকিস্তানে খেলতে রাজি নয়, পুরো টুর্নামেন্ট নিরপেক্ষ ভেন্যুতে স্থানান্তর চায় সংস্থাটি।

অন্যদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড নিজেদের দেশে এশিয়া কাপ আয়োজনে অনড়। তবে পাকিস্তানের পাশাপাশি আরেকটি দেশে ম্যাচ আয়োজন পর্যন্ত ছাড় দিতে রাজি আছে পিসিবি। প্রতিবেশী দুই দেশের অনড় অবস্থানে এশিয়া কাপের ভেন্যুর সিদ্ধান্ত ঝুলে আছে।

অচলাবস্থায় থাকা এশিয়া কাপ নিয়ে বৃহস্পতিবার (১১ মে) ভারতের স্পোর্টস তাককে সাক্ষাৎকার দেন পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি।

এ মুহূর্তে পিসিবির অবস্থান কী— এ প্রশ্নে শেঠি হুমকির সুরে বলেন, ভারত পাকিস্তানে খেলতে না এলে পাকিস্তানও ভারতে খেলতে যাবে না। এটা আমাদের সিদ্ধান্ত।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft