ইমরান খানকে মুক্তির আদেশ
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩, ৮:৪৯ পিএম

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খানকে গ্রেফতার বেআইনি ঘোষণার পর এবার তাকে মুক্তির আদেশ দিয়েছেন দেশটির সুপ্রিমকোর্ট। খবর জিও নিউজের। 

এর আগে, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে এক ঘণ্টার মধ্যে হাজির করার নির্দেশ দেন সুপ্রিমকোর্ট। পরে কড়া নিরাপত্তায় তাকে আদালতে হাজির করা হয়। 

বৃহস্পতিবার (১১ মে) ইসলামাবাদ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজি) ডক্টর আকবর নাসির খানকে বিকেল সাড়ে ৪টার মধ্যে ইমরান খানকে হাজির করার নির্দেশ দেওয়া হয়। 

পাকিস্তানের প্রধান বিচারপতি উমর আতা বন্দিয়াল ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি) প্রাঙ্গণ থেকে পিটিআই নেতার গ্রেফতারকে দেশের বিচার বিভাগের জন্য অসম্মানজনক বলে অভিহিত করার পরে এই নির্দেশ আসে। 

ইমরান খানের গ্রেফতারকে চ্যালেঞ্জ করে পিটিআইয়ের আবেদনের শুনানি করার সময় প্রধান বিচারপতি এই মন্তব্য করেন। তিনি ছাড়াও বেঞ্চে রয়েছেন বিচারপতি আতহার মিনাল্লাহ ও বিচারপতি মোহাম্মদ আলী মাজহার।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft