নৌকা নিয়ে ফেরার পথে বজ্রপাতে মাঝির মৃত্যু
সিরাজগঞ্জ প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ১০ মে, ২০২৩, ৯:৫২ পিএম

সিরাজগঞ্জের চৌহালীতে নৌকা নিয়ে পারে ফেরার সময় বজ্রপাতে সাদ্দাম হোসেন (৩৪) নামে এক মাঝির মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের হাটাইল চর এলাকার যমুনা নদীতে এ ঘটনা ঘটে। 

মৃত ব্যক্তি ওই এলাকার আজাহার সিকদারের ছেলে। বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান মো.আবুল কালাম মোল্লা জানান, বুধবার বিকেলে উপজেলার ভূতের মোড় থেকে নৌকা নিয়ে হাটাইল আসার সময় আকস্মিক বজ্রপাত হয়। 

এতে সাদ্দাম নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা সন্ধ্যায় তার লাশ উদ্ধার করে। চৌহালী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পৌছানোর আগেই স্থানীয়রা নদী থেকে লাশ উদ্ধার করেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  সিরাজগঞ্জ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft