দেশে করোনায় আক্রান্ত বেড়ে ২০ লাখ ৩৮ হাজার ৪০৬
প্রকাশ: বুধবার, ১০ মে, ২০২৩, ৫:৫২ পিএম

দেশে গত এক দিনে আরও ২২ জনের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। তবে এই সময়ে মৃত্যু হয়নি কারও।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার (১০মে) সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১৪৫০টি নমুনা পরীক্ষা করে নতুন ওই ২২ রোগী শনাক্ত হয়।

তাতে দিনে শনাক্তের হার হয়েছে ১ দশমিক ৫২ শতাংশ, যা আগের দিন ১ দশমিক ৫৭ শতাংশ ছিল।

নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৮ হাজার ৪০৬ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা রয়েছে আগের মতই ২৯ হাজার ৪৪৬ জন।

গত ২৪ ঘণ্টায় ১৫ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ২০ লাখ ৫ হাজার ৮৬২ জন।

গত একদিনে শনাক্ত রোগীদের ২০ জনই ঢাকা মহানগরের বাসিন্দা। এছাড়া লক্ষ্মীপুর ও ‍খুলনায় একজন করে সংক্রমিত হওয়ার তথ্য পাওয়া গেছে।

সর্বশেষ গত ২৮ মার্চ দেশে কোভিডে একজনের মৃত্যুর খবর এসেছিল। এরপর গত ৪৩ দিন কোভিডে আর কারও মৃত্যু হয়নি।

জ/আ
 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  করোনা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft