নাটোরে ৩০২ কোটি টাকার আম বিক্রির সম্ভাবনা
প্রকাশ: বুধবার, ১০ মে, ২০২৩, ৪:২৩ পিএম

চলতি মৌসুমে নাটোর জেলায় প্রায় ৩০২ কোটি টাকার আম বিক্রির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন জেলা কৃষি বিভাগ। এ বছর জেলায় ৫ হাজার ৭৪৭ হেক্টর জমিতে আমের আবাদ করা হয়েছে। 

এ দিকে, জেলায় নিরাপদ, বিষমুক্ত, পরিপক্ব, গাছ থেকে আম সংগ্রহ, সংরক্ষণ ও বাজারজাত প্রক্রিয়া নিশ্চিত করতে আগামী ১৫ মে থেকে নাটোরে আম নামানোর তারিখ নির্ধারণ করে দিয়েছেন জেলা প্রশাসন।

জেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে নাটোর জেলায় ৫ হাজার ৭৪৭ হেক্টর জমিতে আমের আবাদ করা হয়েছে। যার মধ্য নাটোর সদরে ১ হাজার ১৩৫ হেক্টর, বাগাতিপাড়ায় উপজেলায় ১ হাজার ২২৫ হেক্টর, গুরুদাসপুর উপজেলায় ২৯২ হেক্টর, লালপুর উপজেলায় ১ হাজার ৮২০ হেক্টর, সিংড়া উপজেলায় ৩৭০ হেক্টর, নলডাঙ্গা উপজেলায় ৪১৫ হেক্টর এবং বড়াইগ্রাম উপজেলায় ৫০০ হেক্টর জমিতে এ বছর আমের চাষ করা হয়েছে,  যার বাজার মূল্য প্রায় ৩০২ কোটি টাকা সম্ভাবনা ধরা হয়েছে।

গত বছর জেলায় জেলায় ৫ হাজার ৮৫৭ হেক্টর জমিতে আমের আবাদ করা হয়েছে।  উৎপাদন হয়েছে ৮২ হাজার ৩৯২ মেট্রিকটন। নাটোর সদর উপজেলায় ছিল ১ হাজার ১২৩ হেক্টর, উৎপাদন ১৪ হাজার ৪৮০মেট্রিকটন। বাগাতিপাড়া উপজেলায় ছিল ১ হাজার ২৭৫ হেক্টর, উৎপাদন ১৮ হাজার ৪৬২ মেট্রিকটন। লালপুর উপজেলায় ছিল ১হাজার ৮০৫ হেক্টর, উৎপাদন ২৭ হাজার ৭৫ মেট্রিকটন। 

নলডাঙ্গা উপজেলায় ছিল ৪১০ হেক্টর, উৎপাদন ৪ হাজার ৭১৫ মেট্রিকটন। সিংড়া উপজেলায় ছিল ৩৭০ হেক্টর, উৎপাদন ৩ হাজার ৬৭৬ মেট্রিকটন। গুরুদাসপুর উপজেলায় ছিল ২৯২ হেক্টর, উৎপাদন ৪ হাজার ৬৭৩ মেট্রিকটন এবং বড়াইগ্রাম উপজেলায় ছিল ৫৮২ হেক্টর, উৎপাদন ৯ হাজার ৩১২ মেট্রিকটন। এ বছর

এ বছরের নাটোর জেলায় ১৫ মে গুটি জাতের আম নামানোর মধ্য দিয়ে আম সংগ্রহ শুরু হতে চলেছে। এরপর গোপালভোগ ২০ মে এবং রাণীপছন্দ ও লক্ষ্মণভোগ ২৫ মে থেকে গাছ থেকে আম সংগ্রহ করতে পরবেন বাগানমালিক ও চাষিরা। 

৩০ মে থেকে খিরসাপাত, ১০ জুন থেকে ন্যাংড়া, ২০ জুন মোহনভোগ, ২০ জুন আম্রপালি,, ২৫জুন থেকে ফজলি ও হাড়িভাঙ্গা নামাতে পারবে। ৩০ জুন মল্লিকা, ১০ জুলাই বারি আম-৪, ১৫ জুলাই আশ্বিনা এবং গৌরমতি ১৫ আগস্ট নামাতে পারবে।

নির্ধারিত সময়ের আগে আম পরিপক্ব হলে উপজেলা নির্বাহী অফিসার ও কৃষি কর্মকর্তার অনুমতি নিয়ে আম সংগ্রহ করতে হবে বলে উৎপাদক ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়। 

নাটোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক আব্দুল ওয়াদুদ জানান, এ বছর নাটোর জেলায় ৫ হাজার ৭৪৭ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩০২ কোটি টাকা। বাজারে নিরাপদ, বিষমুক্ত ও পরিপক্ব আম নিশ্চিতকরণে গাছ থেকে আম সংগ্রহে সময় নির্ধারণ করে দেয়া হয়েছে। 

তিনি আরও জানান, কেউ যাতে আমে বিষাক্ত ক্যামিক্যাল ব্যবহার না করে, ওজনে কম না দেয়, পরিপক্ব হলে আম সংগ্রহ করতে পারবে। 

এ বিষয়ে বাগান মালিক, আম ব্যবসায়ী, আম উৎপাদন কারীদের নিয়ে সভা করা হয়েছে। যদি নির্ধারিত সময়ের আগে কারো বাগানে আম পরিপক্ব হয়। তাহলে উপজেলা কৃষি অফিসারকে অবহিত করতে হবে। তিনি পরির্দশন করে আম সংগ্রহের অনুমতি প্রদান করবেন।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft