প্রকাশ: মঙ্গলবার, ৯ মে, ২০২৩, ৪:৪৭ পিএম আপডেট: ০৯.০৫.২০২৩ ৪:৪৯ পিএম

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা থেকে এক গরুচোর সহ ৬ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে সাটুরিয়া থানা পুলিশ।
মঙ্গলবার ভোর রাত ৪ টার দিকে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরুন্ডি গ্রামে গরু চুরির ঘটনায় মৃত তমিজ উদ্দিন ছেলে আকবর আলী (৩৫) নামের ১ চোরকে গ্রেপ্তার করেছে সাটুরিয়া থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আকবর আলীর বাড়ী মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়নের ধলেশ্বরী গ্রামে।
এসময় চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ী ও চুরি যাওয়া ৫ টি গরু উদ্ধার করা হয়।
এসআই মুক্তারের সহায়তায় পাঁচটি গরু সহ দোতারা বুরুন্ডি এলাকা হতে একটি মিনি ট্রাক এবং চোর আকবর আলীকে আটক করে।
পরে উদ্ধার হওয়া গরু ৫টি মালিক মোহাম্মদ আবদুর রহিম (২৯) কে বুঝিয়ে দেয় সাটুরিয়া থানা পুলিশ।
আসামি আকবর আলীকে জিজ্ঞাসাবাদে জানায় যে অপর একটি গাড়িতে একটি গাভী গরু বাচ্চা সহ অন্যান্য চোরেরা নিয়ে গেছে। গরুটি উদ্ধারে এবং ট্র্যাকটি আটক এ অভিযান অব্যাহত আছে। পলাতক চোরদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
এ ব্যাপারে সাটুরিয়া থানায় একটি মামলা প্রক্রিয়াধীন।
এছাড়াও একই তারিখে সাটুরিয়া থানার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত ৬ জনকে গ্রেপ্তার করে সাটুরিয়া থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো- মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার ভাষিয়ালি কৃষ্টপুর গ্রামের নয়া মিয়ার ছেলে মোঃ এরশাদ, সাটুরিয়া থানার জালশুকা গ্রামের সিদ্ধেশ্বরের ছেলে কালিপদ মন্ডল(৫৭), সাটুরিয়া থানার রাইল্ল্যা গ্রামের লুৎফর রহমানের ছেলে মো: আল আমিন, সাটুরিয়া থানার হান্দুলিয়া গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে মোঃ আজাহার হোসেন, সাটুরিয়া থানার সাহেবপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে আব্দুল রউফ, সাটুরিয়া থানার ছনকা গ্রামের মো ওরফে আন্নেছ আলীর ছেলে মোঃ বাতেন মিয়া (৩৮)।