অক্টোবরে ঢাকায় চলবে ১শ’ বৈদ্যুতিক বাস
প্রকাশ: মঙ্গলবার, ৯ মে, ২০২৩, ৩:৩৯ পিএম আপডেট: ০৯.০৫.২০২৩ ৩:৪৬ পিএম

আগামী অক্টোবরে রাজধানী ঢাকার গণপরিবহনে যুক্ত হচ্ছে ১০০ এসি বৈদ্যুতিক বাস। বিআরটিসি এসব বাস পরিচালনা করবে। 

মঙ্গলবার (৯ মে) দুপুরে রাজধানীর ফুলবাড়িয়া নগরভবনে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২৭তম সভা শেষে কমিটির সভাপতি শেখ ফজলে নূর তাপস এ কথা জানান। 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, চলতি বছরের মধ্যেই ১০০টি বৈদ্যুতিক বাস নামবে, যা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) পরিচালনা করবে।

এর মাধ্যমে আমরা ঢাকা শহরকে পরিবেশবান্ধব নগরে পরিণত করতে পারব জানিয়ে তিনি বলেন, ঢাকার বায়ুদূষণের যে তকমা তা থেকে বের হতে পারব।

এর আগে, ১৩ এপ্রিল সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছিলেন, নভেম্বরে ঢাকা সিটিতে বিআরটিসির ১০০ এসি বৈদ্যুতিক বাস চালু করা হবে।

এসময় ওবায়দুল কাদের বলেছিলেন, আমরা ঢাকা সিটিতে বিআরটিসির বহরে ১০০ এসি ডাবল ডেকার ইলেকট্রিক বাস যুক্ত করতে যাচ্ছি।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বৈদ্যুতিক বাস  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft