১০০ কোটি টাকার মামলা: শাকিবের বিরুদ্ধে সমন জারি
প্রকাশ: মঙ্গলবার, ৯ মে, ২০২৩, ২:৫৩ পিএম আপডেট: ০৯.০৫.২০২৩ ৩:০২ পিএম

‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার অস্ট্রেলিয়া প্রবাসী বাঙালি প্রযোজক রহমত উল্লাহর করা ১০০ কোটি টাকার মানহানি মামলায়  ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানকে জবাব দাখিল করতে সমন জারি করেছেন আদালত।

ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মাসুদুল হক আগামী ১৫ মে জবাব দাখিলের জন্য সমন জারি করেন।

মঙ্গলবার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতের সেরেস্তাদার শফিকুল ইসলাম বলেন, বাদীপক্ষ কোর্ট ফি দাখিল করায় সোমবার বিচারক জবাব দাখিলের জন্য সমন জারি করেন।

গত ৩০ এপ্রিল আদালতে মামলা করেন রহমত উল্লাহ। আদালত মামলাটি আমলে নিয়ে কোর্ট ফি দাখিলের জন্য ১৫ মে দিন ধার্য করেন।

এর আগে গণমাধ্যমের কাছে রহমত উল্লাহকে বাটপার-প্রতারক ও আপত্তিকর মন্তব্য করায় গত ২১ মার্চ শাকিব খানকে লিগ্যাল নোটিশ পাঠান রহমত উল্লাহর আইনজীবী।

জ/আ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  শাকিব খান  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft