ইসরাইলি বিমান হামলায় নিহত ৯
প্রকাশ: মঙ্গলবার, ৯ মে, ২০২৩, ১২:১৯ পিএম

গাজা উপত্যকায় মঙ্গলবার ভোরে ইসরাইলি বিমান হামলায় নয় ফিলিস্তিনি নিহত হয়েছে। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

বিস্তারিত উল্লেখ না করে ইসরাইলি সামরিক বাহিনী জানায়, তারা গাজা উপত্যকা এলাকায় ‘ইসলামিক জিহাদিদের বিভিন্ন স্থাপনা’ লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। 

গাজায় অবস্থান করা এএফপি’র এক সাংবাদিক হামলার পর একটি ভবনের ছাদে আগুন জ্বলতে এবং হতাহতদের অ্যাম্বুলেন্সে করে সরিয়ে নিতে দেখেছেন।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ইসরাইলি  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft