সংবিধান নিজের হাতে তুলে নেওয়া অন্যায়! ‘দ্য কেরালা স্টোরি’ বিতর্কে শাবানা আজমি
প্রকাশ: সোমবার, ৮ মে, ২০২৩, ১০:০৩ পিএম

অদা শর্মা অভিনীত ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে বিতর্কের ঝড়। তামিলনাড়ুর প্রেক্ষাগৃহ থেকে এই ছবি সরিয়ে নেওয়ার পর বাংলায়ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নিষিদ্ধ হয়েছে এই ছবিটি। শান্তি-সৌহার্দ্য বজায় রাখতেই এই সিদ্ধান্ত বলে জানান মমতা। 

তবে, মুক্তির আগে থেকেই চর্চায় রয়েছে সুদীপ্ত সেন পরিচালিত ছবি ‘দ্য কেরালা স্টোরি’। ছবির ট্রেলার মুক্তির পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। কেরালার নিখোঁজ মহিলাদের জোর করে ধর্মান্তকরণ, লাভ জিহাদ সংক্রান্ত বিষয়ের আধারে তৈরি এই ছবি। যা নিয়ে একাধিক বিরুদ্ধমত তৈরি হয়। এবার সেগুলির বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী শাবানা আজমি।

তিনি টুইটারে ক্ষোভ উগরে লেখেন, “যাঁরা ‘দ্য কেরালা স্টোরি’কে নিষিদ্ধ করার জন্য রব তুলেছেন তাঁরা ‘লাল সিংহ চাড্ডা’কে নিষিদ্ধ করতে চাওয়ার দলের মতো একই ভুল করছেন।” শাবানার দাবি, “সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম থেকে শংসাপত্র পাওয়া ছবিকে নিষিদ্ধ করতে চাওয়া আর সংবিধানকে নিজের হাতে তুলে নেওয়া একই অপরাধ। কারও এই অধিকার নেই।”

পরিচালক দেখিয়েছেন, শুধু হিন্দু নয়, কেরলে এই ধর্মান্তরণের ‘ফাঁদে’ পা দিয়ে সর্বনাশ ডেকে এনেছেন খ্রিস্টান মহিলারাও। এই ছবির ট্রেলারে দাবি করা হয়েছে, কেরালা থেকে ৩২ হাজার মহিলা ইচ্ছার বিরুদ্ধে ধর্মান্তরিত হতে বাধ্য হয়েছেন।

সুদীপ্ত নিজে অবশ্য এই ছবিকে ‘ইসলামবিরোধী’ বলার ঘোর বিরোধী। তিনি জানিয়েছেন, সন্ত্রাসবিরোধী একটি ছবি তিনি তৈরি করেছেন। নেপথ্যে রয়েছে অনেক গবেষণা, পরিশ্রম এবং তথ্যের চুলচেরা বিশ্লেষণ।

পরিচালকের কথায়, ‘‘আমি কখনওই বলিনি কেরালায় যে সব মেয়েকে ধর্মান্তরিত করা হচ্ছে তাঁরা আইসিস-এ যোগ দিচ্ছেন। আমার প্রশ্ন, মেয়েগুলো একেবারে উবে যাচ্ছে কী ভাবে?’’ কেরালায় ধর্মান্তরণকে ঘিরে নিষ্ঠুর এবং করুণ চক্র চলছে বলে দাবি পরিচালকের।


-জ/অ


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft