সোহেল রানার জামিন স্থগিত
প্রকাশ: সোমবার, ৮ মে, ২০২৩, ২:৪৭ পিএম

ঢাকার সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় ভবন মালিক ও কারখানা মালিকদের নামে করা মামলায় সোহেল রানাকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছে আপিল বিভাগ।

আগামী ১০ জুলাই পর্যন্ত জামিন স্থগিত করেছে আদালত। একই সঙ্গে জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিলের শুনানির জন্য ১০ জুলাই দিন ঠিক করা হয়েছে।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীসহ আপিল বেঞ্চ সোমবার (৮ মে) এ আদেশ দেয়।

আদালতে আসামিপক্ষে ছিলেন-আইনজীবী মো. কামরুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন-ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী।

এ বিষয়ে জারি করা রুল মঞ্জুর করে গত ৬ এপ্রিল বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ সোহেল রানাকে জামিন দেয়।

পরে রাষ্ট্রপক্ষ জামিন স্থগিত চেয়ে আবেদন করে। ওই আবেদেনের শুনানি নিয়ে ৯ এপ্রিল তার জামিন ৮ মে পর্যন্ত স্থগিত করে আপিল বিভাগের চেম্বার জজ আদালত। একই সঙ্গে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির দিন ঠিক করা হয়। এর মধ্যে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল (হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে আবেদন) করে।

২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন রানা প্লাজা (১০ তলা ভবন) ধসে নিহত হয় ১ হাজার ১৩৬ জন মানুষ। এ ঘটনার পাঁচ দিন পর ২৯ এপ্রিল ভারতে পালিয়ে যাওয়ার পথে সোহেল রানাকে যশোরের বেনাপোল থেকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft