পেরুতে স্বর্ণের খনিতে আগুন, প্রাণ গেল ২৭ জনের
প্রকাশ: সোমবার, ৮ মে, ২০২৩, ১১:৪৪ এএম

পেরুতে সোনার খনিতে অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ আমেরিকার এ দেশটিতে কয়েক দশকের মধ্যে এটিই সবচেয়ে ভয়াবহ খনি দুর্ঘটনা।

দেশটির আরেকুইপা অঞ্চলের একটি খনিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

সোমবার (৮ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

খনি সংস্থা ইয়ানাকুইহুয়া জানিয়েছে, ঘটনাস্থল থেকে ১৭৫ খনি শ্রমিককে উদ্ধার করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। 

কর্মকর্তারা জানিয়েছেন, যখন আগুন ছড়িয়ে পড়ে, তখন খনি শ্রমিকরা ভূ-পৃষ্ঠের প্রায় ১০০ মিটার (৩৩০ ফুট) নিচে কাজ করছিলেন।

খনি সংস্থা ইয়ানাকুইহুয়া কর্তৃপক্ষ বলেছে, এটি অত্যন্ত দুঃখজনক, আমরা শোকাহত। আমরা উদ্ধার হওয়া খনি শ্রমিকদের সহায়তাকে অগ্রাধিকার দিচ্ছি। 

এছাড়া অগ্নিকাণ্ডের ঘটনা সম্পর্কে আরও জানতে জরুরি তদন্ত চলছে।

বিবিসি বলছে, স্থানীয় গণমাধ্যম থেকে পাওয়া ছবিতে পাহাড়ের দিক থেকে আগুন ও ধোঁয়া বের হতে দেখা গেছে।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  পেরু  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft