ওয়াগনারকে অস্ত্র দিতে রাজি রাশিয়া
প্রকাশ: রোববার, ৭ মে, ২০২৩, ৯:৩৬ পিএম

ইউক্রেনের বাখমুত থেকে সেনা প্রত্যাহারের হুমকি দেয়ার পর ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার গ্রুপকে পর্যাপ্ত অস্ত্র দিতে রাজি হয়েছে রাশিয়া।

গেল শুক্রবার ওয়াগনার প্রধান ইয়েভগিনি প্রিগোজিন পর্যাপ্ত অস্ত্র না দেয়ায় বাখমুত থেকে সেনা প্রত্যাহারের হুমকি দেন। এর এক দিন পরই রাশিয়া ভাড়াটে সেনাবাহিনীটিকে অস্ত্র দিতে রাজি হলো।

রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ওয়াগনার।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়, রোববার প্রিগোজিন নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে রাশিয়ার অস্ত্র পাঠানোর প্রতিশ্রুতির কথা জানান। এই আশ্বাসের পর বাখমুত থেকে সেনা প্রত্যাহার না করে লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এর আগে বৃহস্পতিবার ভিডিও বার্তায় ইয়েভগিনি প্রিগোজিন ওয়াগনার সেনাদের লাশের সারি দেখিয়ে রাশিয়ার যুদ্ধ কৌশল নিয়ে তীব্র সমালোচনা করেন।

পরে ১০ মে-এর মধ্যে ওয়াগনার সেনাদের বাখমুত থেকে প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দেন।
  
জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  রাশিয়া  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft