সুদান থেকে সৌদিতে পৌঁছাল ৭০ জন বাংলাদেশি
প্রকাশ: রোববার, ৭ মে, ২০২৩, ৮:৩৫ পিএম

যুদ্ধবিধ্বস্ত সুদানে আটকে পড়া ৭০ জন বাংলাদেশি সৌদি আরবে পৌঁছেছেন। এসব নাগরিকদের আজ রাত ১টার ফ্লাইটে ঢাকায় পাঠানো হবে।

রোববার (৭ মে) স্থানীয় সময় বিকেল ৩টার দিকে সৌদি সামরিক বাহিনীর দুইটা উড়োজাহাজে জেদ্দা শহরে পৌঁছান তারা। 

সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারি এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। 

এসময় জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক ও উপস্থিত ছিলেন।

তবে সুদানে আটকে পড়া বাকিদের কিভাবে দেশে ফিরিয়ে আনা হবে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

জাবেদ পাটোয়ারি আরও জানান, সৌদি সামরিক বাহিনীর একটি উড়োজাহাজে ৪৫ জন এবং অন্যটিতে ২৫ জনকে বাংলাদেশিকে জেদ্দার বাদশাহ আবদুল্লাহ বিমান ঘাঁটিতে আনা হয়। 

সুদান থেকে আসা এসব নাগরিকদের আজ রাত ১টার ফ্লাইটে ঢাকায় পাঠানো হবে। দেশে ফিরতে যারা নিবন্ধন করেছেন পর্যায়ক্রমে তাদের সবাইকে দেশে ফিরিয়ে আনা হবে।

সুদান ফেরত বাংলাদেশিদের বিশ্রামের জন্য জেদ্দা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি সেকশনে বিশ্রাম, খাবার ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। 

সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর মধ্যে ১৫ এপ্রিল থেকে সংঘর্ষ চলছে। কয়েক সপ্তাহ ধরে চলা এ সংঘর্ষ ভয়াবহ আকার ধারণ করেছে।সংঘর্ষে এ পর্যন্ত চার শতাধিক মানুষ নিহত হয়েছেন। তাদের মধ্যে বেসামরিক লোকজন ছাড়াও জাতিসংঘ কর্মী, মিসরের সহকারী প্রতিরক্ষা উপদেষ্টাও রয়েছেন।

উল্লেখ্য, সুদানে প্রায় ১ হাজার ৫০০ বাংলাদেশি রয়েছেন। তাদের মধ্যে প্রায় ৭০০ বাংলাদেশি দেশে ফেরত আসার জন্য নিবন্ধন করেছেন। 

জ/আ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft