প্রকাশ: রোববার, ৭ মে, ২০২৩, ৬:০৪ পিএম

খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী কর্তৃক ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সারাদেশে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ-২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
রোববার বেলা ১১টার সময় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে যুক্ত থেকে নওগাঁ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বোরো ধান ও চাল সংগ্রহ এর উদ্বোধন করেছেন- খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।
এসময় বোরো ধান ও চাল সংগ্রহ এর উদ্বোধনী অনুষ্ঠানে নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদি হাসান এর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দীন জলিল জন, এমপি, পুলিশ সুপার মোহম্মদ রাশিদুল হক,রাজশাহী বিভাগীয় খাদ্য নিয়ন্ত্রক জহিরুল ইসলাম নওগাঁ জেলা খাদ্য তানভির হোসেন, জেলা চাউলকল মালিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম (রফিক), সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদারসহ সরকারি বেসরকারি কর্মকর্তা এবং আওয়ামী লীগের নেতাকর্মী ও বিভিন্ন পর্যায়ের ধান চাল ব্যবসায়ী বৃন্দ উপস্থিত ছিলেন।