হিলিতে ইরি বোরো ধান, চাল ও গম সংগ্রহের উদ্বোধন
প্রকাশ: রোববার, ৭ মে, ২০২৩, ৫:৩৯ পিএম

দিনাজপুরের হাকিমপুর হিলিতে সরকারি খাদ্য গুদামে চলতি মৌসুমের ইরি বোরো ধান, চাল ও গম সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।

রোববার (৭ মে) হাকিমপুর উপজেলা ক্রয় ও মনিটরিং কমিটির আয়োজনে কৃষকদের নিকট থেকে ধান, চাল ও গম ক্রয়ের উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন। 

এসময় সেখানে ধান, চাল ও গম সংগ্রহ কমিটির সভাপতি ও উপজেলা নিবার্হী অফিসার নুর-এ আলম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোস্তাফিজুর রহমান, প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, এসআই খলিলুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।

খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা যোসেফ হাসঁদা বলেন, সরকারি নির্দেশনায় এবারে হাকিমপুর উপজেলায় ৩০ টাকা কেজি দরে ৬৪৪ মেট্রিক টন বোরো ধান, ৪৪ টাকা কেজি দরে ৩৬৭  মেট্রিক টন সিদ্ধ চাল ও  ৩৫ টাকা কেজি দরে ২৪  মেট্রিক টন গম ক্রয় করা হবে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  হিলি  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft