মেয়র পদে প্রার্থীতা বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে জাহাঙ্গীরের রিট
প্রকাশ: রোববার, ৭ মে, ২০২৩, ৪:১২ পিএম

গাজীপুর সিটি কর্পোরেশনে নির্বাচনে মেয়র পদে প্রার্থীতা বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন জাহাঙ্গীর আলম।

হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তিনি আজ এ রিট দায়ের করেন। 

এর আগে গত ৪ মে গাজীপুর সিটি কর্পোরেশনে নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে জাহাঙ্গীর আলমের করা আপিলও নামঞ্জুর হয়।

গত ৩০ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই করে গাজীপুর সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম মেয়র পদে জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বাতিল করেন।

ঋণখেলাপি সংক্রান্ত অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করা হয়। তবে তার মা জায়েদা খাতুনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান। বিগত নির্বাচনে জাহাঙ্গীর আলম আওয়ামীলীগ মনোনিত প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হন। 

এবার দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন জাহাঙ্গীর।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft