প্রকাশ: শনিবার, ৬ মে, ২০২৩, ৭:৩১ পিএম

ব্রাহ্মণবাড়িয়া (৫) আসন নবীনগর নির্বাচনী এলাকার সাবেক এমপি, নবীনগর পৌর এলাকার আলীয়াবাদ চারগ্রাম আর্দশ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সাবেক সভাপতি মরহুম অ্যাডভোকেট শাহ জিকরুল আহমেদ খোকনের প্রথম মৃত্যু বাষির্কী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে আলীয়াবাদ চারগ্রাম আর্দশ উচ্চ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হাজী খাইরুল আমিনের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি ফয়জুর রহমান বাদল।
স্বাগত বক্তব্য রাখেন-চারগ্রাম আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হোসেন।
সভায় বক্তব্য রাখেন-উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী শাহান, নবীনগর পৌর মেয়র এড. শিব শংকর দাস, কাজী জহির উদ্দিন সিদ্দিক টিটু, আলমগীর হোসেন শিপন, ভিপি আব্দুর রহমান, জিকরুল আহমেদের মেয়ে মাহিন আহমেদ ইশা, প্রেসক্লাবের সাবেক সভাপতি জালাল উদ্দিন মনির, প্রেসক্লাবের সাবেক সাধারণ সস্পাদক একেএম আসাদুজ্জামান কল্লোল, ব্যারিষ্টার জাকির আহমেদ কলেজের অধ্যক্ষ ইকবাল হোসেন, প্রভাষক হুমায়ন কবির, উপজেলা জাসদের সভাপতি শফিকুল ইসলাম, হাবীবুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি সামস আলম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রিপন প্রমুখ।
জ/আ